1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চার চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২০জন নেতাকর্মী কারাগারে

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত
নেত্রকোণায় তিন ইউপি ও এক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অন্তত ২০জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইনের আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাক্কারুল হোসেন তালুকদার মিলন, লক্ষিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আজহারুল ইসলাম তুহিন, রৌহা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অনন্ত ২০জন আওয়ামী লীগের নেতাকর্মী।
আদালত সূত্রে জানা গেছে, নেত্রকোণা  সদর উপজেলার রৌহা ইউনিয়নের বালিজুরী গ্রামের মো. সুজন শেখের  মোটরসাইকেলসহ দুইটি মোটরসাইকেল উপজেলার রৌহা ইউনিয়নের জামতলা বাজারে গত ২০২৩ সালের ২২ জানুয়ারী আগুন দেওয়ার অভিযোগ এনে মো. সুজন শেখ বাদী হয়ে রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্নাসহ ৫৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০- ৬০জনের বিরুদ্ধে সম্প্রতি নেত্রকোণা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 আসামি পক্ষের আইনজীবি সৈয়দ ওয়াজিবুল হক বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে মঙ্গলবার হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 রাস্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK