1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব, দিনব্যাপী পিঠা মেলা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে জেলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠার উৎসব। স্টল নিয়ে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। শনিবার সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) খীসা সম্রাট, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কলেজ পরিচালনা কমিটির পরিচালক মো. হাসানসহ অনেকে। শিক্ষার্থীরা জানায়, প্রতিবছরই কলেজ ক্যাম্পাসে পিঠা মেলা হয়ে থাকে। এবারও তার ধারাবাহিকতায় হচ্ছে। তবে এবার একটু ব্যাতিক্রম। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের যে উৎসব চলছে।

 

সেখানে এই পিঠা মেলার উৎসবের কমতি নেই। বিশেষ করে এবার স্টলে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠাসহ দুই শতাধিক পিঠার সমারোহ। জেলা প্রশাসক বলেন, সারাদেশের মতো লক্ষ্মীপুর জেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে তারুন্যের উৎসব চলছে।

 

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, পিঠা উৎসব অসাধারণ একটি আয়োজন ছিল। গ্রামীণ ঐতিহ্য ধারণে এ আয়োজন প্রশংসনীয়। এ উৎসবটি পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK