1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ডের মদসহ গ্রেফতার- ১

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবির) মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ১৪০ বোতল বিভিন্ন ব্র‍্যান্ডের মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত মাদক  ব্যবসায়ী  রমজান আলী (২৪) জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাস আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে ডিবির নবাগত ওসি সালেমুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির সেকেন্ড অফিসার শফিকুর রহমান সজীবের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ শে অক্টোবর (শুক্রবার) বিকেলে শেরপুর সদর উপজেলার খোয়ারপাড় নৌহাটা মোড় সংলগ্ন বিসমিল্লাহ মেডিকেল হলের সামনে নালিতাবাড়ি হইতে জামালপুর গামী সরকারি রাস্তার উপর
গোপন সংবাদের ভিত্তিতে সিলভার রঙের
রেজি নং ঢাকা মেট্রো গ  ২০-৮৪০১ নাম্বার ধারী
একটি প্রাইভেট কার তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় মদ সহ রমজান আলীকে আটক করে।

অভিযানের নেতৃত্বে থাকা উপ পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান সজীব জানায়, সোসের গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেরপুরের সীমান্ত এলাকা থেকে একটি সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র প্রাইভেটকারে করে ভারতীয় মদ অন্যত্র নিয়ে যাচ্ছে এরই অংশ হিসেবে সকাল থেকেই আমরা খোয়ারপাড় এলাকায় অবস্থান করি। পরবর্তীতে বিকাল বেলায় সিলভার রঙের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ছয় (৬)টি প্লাস্টিকের বস্তা থেকে ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করি।

ডিবির নবাগত (ওসি)  মো সালেমুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছে। ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK