1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দুইশত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

আহসান হাবিব, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (২০২৪-২৫, বিবিজি- ১ম কিস্তি) থেকে ২শত ব্যাগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
উক্ত ব্যাগ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষ অফিসার মোকাদ্দেস, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রব্বানী, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহ-সভাপতি ফারুক হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ।
এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদেরকে বেশি চাপ না দিতে। তাদের কোমল মনকে বেশি প্রাধান্য দিতে। তারা যা কিছু করে তাতে তাদেরকে যেন উৎসাহ দেওয়া হয়। বইয়ের বোঝা চাপিয়ে যেন তাদের শিক্ষা না দেওয়া হয়। এ সময় তিনি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK