1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা- মানববন্ধন ও বিক্ষোভ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা ছাত্র সংসদ। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আদিবাসী শিক্ষার্থীরা, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই, সেটেলার হামলা করে প্রশাসন চুপ কেন? বিচ্ছিন্নতাবাদী বলার আগে রাষ্ট্রের কাঠামোতে সম্পৃক্ত করুন, আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করুন, বৈষম্যহীন বাংলাদেশে আদিবাসীদের সাথে বৈষম্য কেন? আমাদের কেন উপজাতি বলা হবে, এ ধরনের বিভিন্ন লিখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে আদিবাসী শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আদিবসী নেতা অন্তর হাজং, অবনী কান্ত হাজং, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সদস্য নুরে আলম, উপজেলা কমিটির সহ:সভাপতি কবিরুল ইসলাম, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সভাপতি আলকাছ উদ্দীন মীর প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ই জানুয়ারি ঢাকায় এনসিটিবি ভবনের সামনে, আদিবাসীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেখানে ধর্মের নামে আধিপত্য বিস্তার করা হয়, জাতির নামে আধিপত্য বিস্তার করা হয়। ‘স্টুডেন্টস ফর সভেরেনটি’ নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হউক। যারা এ ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটি রাখতে হবে। আমরা এ সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবি জানাই, এই হামলার সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হউক। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK