1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় আঞ্চলিক মহাসড়কে সশস্ত্র ডাকাতি, আহত-৪

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের নোয়াদিয়া বাজার ও রেন্ট্রিতলা বাজারের মধ্যবর্তী স্থানে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে ডাকাতরা সড়কে গাছ ফেলে রাস্তায় যানবাহনের পথরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ১০-১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র রামদা ও ছুরিসহ আক্রমণ চালায়। তারা প্রায় ১০-১৫টি ট্রাক, তিন-চারটি সিএনজি এবং দুই-তিনটি মোটরসাইকেল থামিয়ে ডাকাতি করে। এসময় ডাকাতদের আক্রমণে তিন-চার জন যাত্রী রক্তাক্তভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের বাড়ি কিশোরগঞ্জ, অন্যান্যদের বাড়ি নোয়াদিয়া ও বালিজুড়া এবং আরেকজনের বাড়ি রাজীবপুর গ্রামে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ডাকাত দলটি স্থানীয় গ্রাম বা জঙ্গলে সংগঠিত হয়ে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসীর মধ্যে সন্দেহ করা হচ্ছে যে, স্থানীয় অসাধু ব্যক্তিদেরও এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। পুলিশ ও স্থানীয়রা মনে করছেন, আশেপাশের গ্রামগুলোতে যদি ১০-১৫ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি খতিয়ে দেখলে ডাকাত দলটিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাতের বেলায় মহাসড়কে চলাচলকারী সকলকে সতর্কতার সাথে চলাচল করার আহবান জানানো হয়েছে। কেন্দুয়া থানা পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশা করছে দ্রুতই ডাকাত দলকে আটক করতে সক্ষম হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK