1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ধান কাটার মেশিন-হার্ভেস্টারের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের চর জাঙ্গালিয়া এলাকার মাইর্ধের বাড়ি এ ঘটনা। বলে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান।

 

সাত বছর বয়সি নিহত মো. রাফসান কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের হারিছ আহমেদের বাড়ির হোসেন আহমেদের ছেলে। নিহত মো. রাফসান মাদ্রাসা পড়াশোনা করতো।শিশুটির চাচা আলা উদ্দিন বলেন, মাদ্রাসা থেকে সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে চর পাগলা গ্রামের ইমনের ধান কাটার মেশিনের ধাক্কায় গুরুতর আহত হন। পরবর্তীতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় চালক ইমন তাৎক্ষণিক সজ্ঞা হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। হার্ভেস্টার চালক স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK