1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় জুড়াইল সরকারি খাল দখল উত্তেজনার অবসান

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে সরকারি খাল দখল নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উভয়পক্ষের সম্মতিতে খালটি পুনরায় সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মাহমুদুল হাসান, থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান মোসলেম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম মাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, উপজেলা যুবদলে’র সদস্য সচিব আতাউল হক মিন্টু এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
জানা যায়, বিরোধপূর্ণ খালটির অংশ একসময় সেলিম মেম্বার গংদের দখলে ছিল। দীর্ঘদিন ধরে এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে সেলিম মেম্বার গংদের বিরোধ চলছিল। পাল্টাপাল্টি মামলা পর্যন্ত গড়ায়। দুই বছর আগে এক সালিশ বৈঠকে খালটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এতদিন উভয়পক্ষ সেই সিদ্ধান্ত মেনে চলছিল। তবে চলতি বোরো মৌসুমে খালের শুখনো অংশে গ্রামবাসীর একপক্ষ বোরো চাষ শুরু করলে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে স্থানীয় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। ইউএনও ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে বিকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পূর্বের সিদ্ধান্ত বহাল রেখে খালটি সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যা উভয়পক্ষই মেনে নিয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে এলাকার শান্তি প্রতিষ্ঠার একটি সফল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খালটি উন্মুক্ত রাখার মাধ্যমে গ্রামের কৃষকদের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে এলাকাবাসী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK