1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

কলেজ শিক্ষক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত
নেত্রকোনায় আবু আব্বাছ ডিগ্রী কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সাবেক সহকারি অধ্যাপক দিলীপ কুমার রায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে আবু আব্বাছ কলেজের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে কয়েক শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ মানববন্ধনে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণি বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় আবু আব্বাছ কলেজের অধ্যক্ষ মো. আব্দুল রশিদ, শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক গোলাম ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক নূরে আলম ফকির, দর্শন বিভাগের প্রভাষক মাজেদুল আলম, শিক্ষার্থী জিসানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দিলীপ কুমার রায়ের মতো নিরাপদ, নির্ঝঞ্জাল মানুষ হত্যাকান্ডের স্বীকার হতে আমাদের কল্পনার বাহিরে। এই মানুষটির অস্বাভাবিক মৃত্যু আমাদেরকে হতবাক করেছে। কে বা কাহারা নিজ বাড়িতে এই মানুষটিকে নির্মমভাবে হত্যা করেছে তার নিন্দা ও তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি নেত্রকোনা পৌরসভাধীন বড়বাজার এলাকায় শিক্ষক দীলিপ কুমার রায় নিজের খালি বাসায় নির্মম ও নৃশংসভাবে হত্যার স্বীকার হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নিভা রায় গত ১২ জানুয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্ধিগ্ধ আসামি হিসেবে রুক্কু চৌহানকে গ্রেফতার করে সাতদিনের রিমান্ড আবেদনসহ গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) আদালতের প্রেরণ করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK