1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিল্পপতি আ. উদ্দিনের স্ত্রী সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগরের আলো এগ্রো প্রসেস ইন্ডাষ্ট্রিজ লি: এর জৈব সার ব্যবহার করে সবজি চাষ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলাপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের রূপকার, আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীর জনক, শিক্ষানুরাগী বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ’র সহধর্মিনী সুরাইয়া বিলকিস। তিনি জানান, বর্তমান সময়ে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে যে সমস্ত সবজি ও ফল বাজারে আসছে তা স্বাস্থ্যসম্মত নয়। এজন্য তার স্বামীর অনুপ্রেরণায় উদ্যোগী হয়ে ঢাকা গুলশান ২ নিজ বাড়িতে ছাদ বাগান এবং গ্রামের বাড়ির আঙিনায় বিভিন্ন চাষ শুরু করেন। তার সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী ফলন জৈব সার প্রয়োগ করে দেশি বিদেশি ফলের গাছ রোপন করেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ যা মনোমুগ্ধ করবে সবাইকে।

 

পুঁইশাক. লাউ, মিষ্টি কুমড়া, শিমসহ বিভিন্ন সবজি চাষে আলো এগ্রো প্রসেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফলন জৈব সার ব্যবহার করছেন। তিনি  জানান, রাসায়নিক সার ব্যবহারে প্রাকৃতিক বিপর্যয় ও মাটির উর্বরতা কমে যায় এবং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তার স্বামীর পরামর্শে বিষমুক্ত সবজি উৎপাদনে জৈব সার ব্যবহার শুরু করছেন। বর্তমানে রাসায়নিক সারের পরিবর্তে  নানা ধরনের বৈজ্ঞানিক পদ্ধতির  জৈব সার ব্যবহার করছেন। এ সময় তিনি আরো বলেন ন্যাচারাল শাকসবজি সবসময় স্বাস্থ্যসম্মত হয়। এগুলো খেলে  শরীরে সাধারণ রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না তাই সকলকে বিভিন্ন সবজি সহ বিভিন্ন ধরনের চাষাবাদে জৈব সার ব্যবহার করার পরামর্শ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK