1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যানসহ যুবলীগ সভাপতি গ্রেপ্তার

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত
নেত্রকোনা সদর উপজেলায় পৃথক দুইটি নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি দুজনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে গ্রেফতারকৃত দুজন জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেতারকৃতদের একজন সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মোফাক্কারুল হোসেন তালুকদার মিলন (৫২)। তিনি একই ইউনিয়নের হবিবপুর বাংলা গ্রামের মোশারফ হোসেন তালুকদারের ছেলে। তাকে নেত্রকোনার মোহনগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি (চেয়ারম্যান) গত ৮ আগস্ট একটি নাশকতা (বিশেষ ক্ষমতা আইন) দায়েরকৃত মামলার এজাহাজার ভুক্ত আসামি।
গ্রেতারকৃত আরেকজন হলেন দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বজলুল কাদের নয়ন (৪৮) এবং এই ইউনিয়নের শ্রীপুর বালি গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে তিনি। তাকে অন্য আরেকটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। নেত্রকোনার মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, রিমান্ড আবেদনসহ গ্রেফতারকৃত দুজনকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK