1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জেলা প্রশাসনের আয়োজনে চলছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে চলছে তিন দিনব্যাপী পিঠা উৎসব গ্রাম বাংলার আবহমান কালের ঐতিহ্য ধরে রাখতে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ পিঠা উৎসব শুরু হয়েছে। এতে স্থানীয় বিভিন্ন উদ্দ্যেক্তারা ২০টি স্টলে নানা ধরণের পিঠার পরসা সাজিয়ে বসেছেন। বাঙ্গালির লোকজ ইতিহাস-ঐতিহ্যের মুখরোচক খাদ্যের এ পিঠার মেলায় শত শত মানুষের উপচেপড়া ভিড়। বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

 

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ। পরবর্তীতে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।স্টলগুলোতে স্থান পাওয়া পিঠাগুলোর মধ্যে রয়েছে, ভাপা পিঠা, চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা ইত্যাদি।

 

এছাড়া পিঠা তৈরীর মাধ্যমে নারীদের কারুকার্য, নান্দনিকতা ও সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK