1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

শেরপুর জেলার সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোন অপরাধপ্রবণতা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার নকশী, তাওয়াকুচা ও শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া বিওপিতে ওই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুল লতিফ, তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ, কর্ণজোড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সাইদুর রহমান, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সীমান্ত এলাকায় জনসাধারণের অবাধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ, গবাদি পশু চড়ানোর সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালান বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেন। সেই সাথে সীমান্তে কোনো ধরনের অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজিবিকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK