1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বিশ্ব উরস শরীফ উপলক্ষ্যে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পঠিত

শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সুফি ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (রঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১১ ফেবুয়ারি অনুষ্ঠিত হবে।এই মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে নোয়াখালী জেলায় জাকের পার্টির ছাত্র ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) মাইজদী শহরের আল ফারহান মিনি কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নোয়াখালী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মো. ফয়সালের সভাপতিত্বে এ মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিশন টিমের সদস্য বৃন্দ। এ সময় বক্তব্য রাখেন মিশন টিমের সদস্য বৃন্দ, ভিমেস অতিথি, জেলা ও উপজেলা ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।

 

জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ জাকেরানদের জন্য নেয়ামত। তিনি আরও বলেন, জাকের পার্টি পীর কেবলাজান হুজুরের পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান স্যারের নেতৃত্বে জাকের পার্টি আজ অনেক শক্তিশালী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK