1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষে ৬ মাস মেয়াদী ‘হার পাওয়ার’ প্রকল্পের স্থানীয় পর্যায়ের এক কর্মশালা ১৩ জানুয়ারি (সোমবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় শেরপুর সদর উপজেলার হার পাওয়ার প্রকল্পের ১০৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালা লাপটপগুলো বিতরণ করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি। হার পাওয়ার  প্রকল্পের আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সী এসএসসি পাশ নারীদের ওয়েব ডেভেলপমেন্ট, আইটি সার্ভিস, কল সেন্টার এজেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওমেন ই-কমার্স প্রফেশনাল বিষয়ে এসব প্রশিক্ষণ প্রদান করে আইসিটি ডিভিশন।

এতে প্রকল্প সম্পর্কিত তথ্য উপস্থাপন করে জেলা আইসিটি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম (প্রোগ্রামার) জানান, দেশের ৪৪ টি জেলার সদর উপজেলা সহ মোট তিনটি করে উপজেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলা সহ মোট ১৩০টি উপজেলায় হার পাওয়ার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। যার মাধ্যমে তথ্য প্রযুক্তিকে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ২৫ হাজার ১২৫ জন নারীকে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর সদর উপজেলায় ২১০ জন, নালিতাবাড়ীতে ১৮৫ জন এবং শ্রীবরদীতে ১২৫ জন সহ মোট ৫৮০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK