1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শীতার্তদের মাঝে কম্বল দিলেন: জেলা প্রশাসক ফরিদা খানম

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পঠিত
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার মধ্যরাতে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম। চট্টগ্রাম জেলার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ২০ লাখ কম্বল এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
এ সময় তিনি বলেন, চট্টগ্রামের শীতার্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ কম্বল দেয়া হয়েছে। এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। চট্টগ্রামের উপজেলা গুলোতেও সরকারের দেওয়া এসব কম্বল পৌঁছে দেওয়া হবে। মহানগরীতে প্রথম দিন ৩০০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।
প্রথম দিনে জেলা প্রশাসক নিজেই উপস্থিত থেকে নগরীর স্টেশন রোড, কদমতলী, সিআরবি, কাজির দেউড়ি ও ষোলশহর দুই নাম্বার গেট এলাকায় হতদরিদ্র শীতার্ত পথচারীদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK