1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুরে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর  লাশ উদ্ধারের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন 

মোঃ তুহিন , গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদী থেকে এক  এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায়   মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে  রহনপুর পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।এতে বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা,  রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ চক্রবতী,সাধারণ সম্পাদক মিঠু সরকার, শ্রী গৌতম রায়,সুবোধ দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা খয়রাবাদ হাজী সদর  আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়ের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত: গত ১৩ অক্টোবর  ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তন্ময়(১৭)  নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর ঘাটে মহানন্দা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত  হত্যাকাণ্ড।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK