1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তারেক র. ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির বিক্ষোভ  মিছিল

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র  কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৩ জানুয়ারী (সোমবার) বিকেলে শেরপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির  সাবেক  আহবায়ক হজরত আলীর অনুসারীরা শেরপুর পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে মিছিলটি শেষ হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে  দীর্ঘ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা শ্লোগান দেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সংস্কার চাই, আওয়ামী লীগের বিচার চাই,  শেখ হাসিনার বিচার চাই  ইত্যাদি শ্লোগানে মুখরিত করে মিছিলে আসা বিএনপির নেতাকর্মীরা। পরে স্থানীয় থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান সহ বিএনপির  বিভিন্ন  অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK