1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
১২ই জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটের সময় বাগেরহাটের রামপাল উপজেলার বাশঁতলী ইউনিয়ন এর কালীগঞ্জ বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্পের পার্শবর্তী বাসিন্দা মৃত ইকরাম আলী শেখ এর পুত্র মোহাম্মদ মারত আলীর বসতবাড়ি অগ্নি দুর্ঘটনায় সম্পুর্ণ বষ্মিভুত হয়েছে।
এতে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট দুর্ঘটনার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে ,স্থানীয় পার্শ্ববর্তী শত শত মানুষের একান্ত প্রচেষ্টায় টানা এক ঘন্টা পানি নিক্ষেপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । ক্ষতিগ্রস্ত পরিবার জানান আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে , মারত আলী পেশায় একজন দিনমজুর শেষ সম্বল পৈত্রিক সূত্রে পাওয়া এই ঘরটিতে তারা দীর্ঘদিন বসবাস করে আসছিল। এতটাই অসহায় পরিবার যে পুনরায় একটি ঘর নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব না।
বাগেরহাট জেলা প্রশাসক সহ রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পুনরায় যাহাতে একটি ঘর নির্মাণ করতে পারে তার সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ। উক্ত অগ্নি দুর্ঘটনার বিষয়টি রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী কে সংবাদ কর্মীরা জানালে তিনি ১৩ ই জানুয়ারি সকালে নিজে অগ্নি দুর্ঘটনা স্থলে আসেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও কম্বল প্রদান করেন। যেকোনো সমস্যার কারণে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী কে অবগত করার জন্য অনুরোধ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় তার সাথে ছিলেন । রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আফতাব আহমেদ, রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান , রামপাল উপজেলা পি আই ও কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী মোঃ ইকরামুল হক রাজিব প্রমুখ ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK