1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আলোচিত ঘটনা এসআই শফিকুলকে কুপিয়ে হত্যায়, গ্রেপ্তার ২

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত
নেত্রকোনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে পিবিআই ময়মনসিংহ ও নেত্রকোনা কার্যালয়ে সদস্যরা দুর্গাপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামি হলেন- দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দূর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের ছেলে মো. বাকি বিল্লাহ (২৬)। নিহত এসআই শফিকুল ইসলাম দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেছেন।
রবিবার (১২ জানুয়ারি) পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত লাল রঙের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। এ ছাড়া মামলাটি থানা-পুলিশের কাছ থেকে পিবিআইয়ে স্থানান্তরের কার্যক্রমও চলমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের পানমহল এলাকায় কয়েকজন অস্ত্রধারী যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুলিশের এসআই শফিকুল ইসলামকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে মারা যান এসআই শফিকুল ইসলাম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK