1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

————-আমি পাগল তোমার জন্য——————-

সোহেল খান দূর্জয়:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
————-আমি পাগল তোমার জন্য——————-
——————সোহেল খান দূর্জয়———————–
আমি আজ প্রবল উন্মাদনায় লিখেছি দুই ছত্র
তাইতো তোমাকে দেখার ইচ্ছা জাগছে যত্রতত্র
এই যে নিকোটিনের ধোঁয়ায় পুড়ে যাচ্ছে ঠোঁট
তাই আজ তোমাকে দেখার জন্য দু’চোখ উৎসুক
সত্যিই একি প্রেম নাকি তোমার ভালোবাসার ফাঁদ
তাইতো এই যে আনন্দের মাঝেও কাঁদছে পূর্ণ চাঁদ
আমি জানি তো এতো যে প্রবল টান শুধুই কি দেহ
তোমার আমার এই যে রসায়ন জানবে না কি কেহ
আমাদের কতো দিবস কতো রজনী হয়েছে যে গত
আমাদের প্রেম তো ঠিকই আছে পূর্বেকার মতো।
সত্যিই তো ম্লান হয়নি কোথাও একটু হয়নি ফিঁকে
তুমি কি যে দেখো আর চোখে চেয়ে আমার দিকে
আমি তো ঠিক সেই আগের মত যেমন আছে চাঁদ
আমাদের এত দিনের পরিণয় পারবে কি দিতে বাদ
সত্যিই তো জানি আমি তুমিও যে অটুট চির বন্ধন
তবে কেন দূরে থামাও আমাদের এই হৃদের ক্রন্দন
আমি যদি দেহের জন্যই তোমাকে ভালোবাসতাম
তাহলে যে আজ আমি হতাম অনন্ত পথের পথিক
এই নোনা স্বাদের আদিম উন্মাদনায় ঘুরে বেড়াতাম
সত্যিই আমি ঘুরে বেড়াতাম এই ফুল থেকে ফুলে
এই আজন্ম পিপাসিত চাতকের মতন চঞ্চল মেঘে
আর এই যে চোখ রেখে রেখে কাটিয়ে দিতাম বেলা
এই আকাশে ভেসে বেড়ানো শরতের মেঘের মতন
আর তখন আমিও হতাম শুধুই ভাসমান প্রেমিক,
আমি যদি দেহের জন্যই তোমাকে ভালোবাসতাম
তাহলে আমিও হতাম দুঃসাহসী কোনো অভিযাত্রী
এই যে পেলব দেহের ভাঁজে ভাঁজে খুজে ফিরতাম
আমি জানি তো এ মহান স্রষ্টার হস্ত নির্মিত সৌন্দর্য
এই যে পেয়ালা ভর্তি কামুকতার আকন্ঠ পান করে
তখন আমিও ভাবতাম যে নিজেকে আসল পুরুষ
সত্যিই যদি এই যে দেহের জন্যই ভালোবাসা হতো
তাহলে আমার এই জীবনে আঙুলের ডগা বেয়ে
আমার মনের মাঝে কবিতারা নেমে আসতো না
বাৎস্যায়ন পড়েই তৃপ্তির ঢেকুরে নিমজ্জিত থাকতো
তোমার আমার এই মনের প্রতিটি শিরা-উপশিরায়
সত্যিই নানান প্রকার কৌশলেই সীমাবদ্ধ থাকতো
তোমার আমার ভালোবাসার দুটি হৃদয়ের লেনদেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK