1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় মদ জব্দ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক জব্দকৃত মালিকবিহীন মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ‘আইস ভদকা’ ও ‘এমসি ডোয়েলস’ ব্র্যান্ডের মদ।
রবিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাভূক্ত কলমাকান্দা উপজেলাধীন বরুয়কোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল গত শনিবার আনুমানিক সোয়া ৮টার দিকে অভিযান পরিচালনা করেন। ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি।
জব্দকৃত ৪৭ বোতল মাদকের মধ্যে রয়েছে ‘আইস ভদকা’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ভারতীয় ব্র্যান্ডের মদ। অবৈধপথে আনা এসব বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল গুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK