1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যা, আটক ভাই

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ১০ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টার দিকে বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি কর্তৃক সহোদর মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি (২৭) কে পিটিয়ে আহত করার পর ১১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টার দিকে মারা যায়। এ ঘটনায় শেরপুর সদর থানার পুলিশ ঘাতক ওই ভাইকে আটক করেছে। আটককৃত জাহাঙ্গীর ওরফে জনি সদর উপজেলার তারাকান্দি গ্রামের জনৈক রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি স্বামী তালাকপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতিকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার পরদিন শনিবার সকালে আহত ছোট বোন জ্যোতি বাড়িতে মারা যায়। পরে সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুরে ঘটনাস্থল গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে ঘাতক ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK