1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অপবাদ দিয়ে অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাববুনিয়া এলাকার মোঃ ফিরোজ মল্লিক নামের এক ব্যক্তি।
শনিবার(১১ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলার রামপাল সদর ইউনিয়নের হাতীরবেড় এলাকার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জানান, গত ৮ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (মোংলা) সার্কেল বরাবর জোরপূর্বক জমি দখলের অভিযোগ দায়ের করেন ভাগা এলাকার মৃত নরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে তিথি মজুমদার।
অভিযোগে আমিসহ স্থানীয় আকবর হোসেন আকো, নাছির সরদার, আকবর শেখ, হালিম শেখ, সেকেন্দার সরদার ও পরিতোষ মন্ডলের নাম উল্লেখ করেন। এছাড়াও আমাদের ওপর অভিযোগ আনেন, আমরা তার মৎস্য ঘেরের অনেক টাকার মাছ ও কাঁকড়া আত্মসাৎ করতেছি। প্রকৃতপক্ষে আমরা কোন জমি জোরপূর্বক দখলই করি নাই। আমরা আমাদের জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। অভিযোগ দায়ের পরে ‘সংখ্যালঘু পরিবারের জমি দখল’ শিরোনামে কয়েকটি অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে। একটি কুচক্রী মহলের পরামর্শে তিথি মজুমদার সমাজে আমাদের সম্মানহানির চেষ্টা চালাচ্ছে। আমি মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে কথা বলার জন্য তিথি মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK