1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাড়িতে ছুটিতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পঠিত
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শফিকুল ইসলাম (৪৩) নামে এক পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিশেষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুর্গাপুর পৌর শহরের পানমহাল রোড এলাকায় গলিতে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আরো জানা যায়, নিহত শফিকুল ইসলাম জামালপুর সদর থানায় ‍উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে।
আরো জানা যায় ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে।স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বাজারের উদ্দেশে বের হন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে পানমহাল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন-চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান অবস্থা আশঙ্কাজনক হওয়াতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ সদস্যের ছেলে রাফিউল ইসলাম জানায়, ছুটিতে বাড়ি গিয়েছিলেন শফিকুল ইসলাম। তার বাবার সাথে কারও কোনো বিরোধ নেই। নিহত শফিকুলের স্ত্রী স্কুল শিক্ষক রাবেয়া আক্তার বলেন, কেন এমন হলো, কারা আমার স্বামীকে হত্যা করল আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, ছুটিতে দুর্গাপুর এসেছিলেন শফিকুল ইসলাম।শুক্রবার সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে উঠার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK