1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুদের টাকা আদায়ে থামাতে গিয়ে খুন হলেন মাছ ব্যবসায়ী, আহত ৪

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে ঝগড়া থামাতে  গিয়ে দেলোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

৭ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে এবং রাত ১২টার সময় হাসপাতালে নেয়ার পথে দেলোয়ার হোসেন মারা যায়। নিহত দেলোয়ার হোসেন নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশা চালক তারা মিয়া চড়াসুদে টাকা ধার নেয়। মঙ্গলবার রাত ৮টার দিকে দেলোয়ার হোসেনের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউল এর সাথে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ার হোসেনসহ পাঁচজন আহত হয়। আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আরো একজনের অবস্থা সঙ্কটাপন্ন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK