1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া  স্থাপন বন্ধ, আতঙ্ক কমছে

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে তিন দিন ধরে চলা উত্তেজনা কমেছে। ভারত সীমান্তে দেশটির সীমান্তরক্ষা বাহিনীর কাঁটাতারের বেড়া স্থাপনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ করার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। উদ্ভুত পরিস্থিতি নিরসনে বিজিবির আহ্বানে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ব্যাটালিয়েন অধিনায়ক ও বিকেলে সেক্টর কর্মান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বর্তমানে ভারতীয় অংশে বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছেন। সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

কয়েকমাস আগে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি জায়গায় কাঁচা রাস্তা নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। সেই রাস্তা ঘেঁষে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে তারা। কোনো ধরনের আলোচনা ছাড়াই রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ১১৯-বিএসএফ ব্যাটালিয়নের সুবদেলপুর এলাকায় স্থানীয় বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া স্থাপনার জন্য খোঁড়াখুঁড়ি শুরু করেন। সেদিনই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। রাত হয়ে যাওয়ায় সেদিন আর কোনো কাজ করেনি তারা।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ফের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। বিজিবির পক্ষের বাধা কর্ণপাত না করায় সেদিনই বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয়। তবে কোনো সমাধান হয়নি। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বিএসএফের পক্ষ থেকে আবাবো কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সীমান্তের দুই পাশে দুই দেশের স্থানীয় মানুষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি।

চৌকা সীমান্তের কাছে জড়ো হয়ে দুই দেশের নাগরিকদের পাল্টাপাল্টি স্লোগানে সীমান্তজুড়ে উত্তাপ ছড়ায়। ফলে গত দুই দিন সীমান্তের কাছের আবাদি জমিতে কৃষকরা কাজ বন্ধ রেখেছিলেন। তবে বুধবার (৮ জানুয়ারি) সকালে চৌকা সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, আগের পরিস্থিতির উন্নতি হয়েছে। কয়েকজন কৃষককে মাঠে কাজ করতে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘‘দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ।’’

সীমান্তের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK