1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে আলমগীর হত্যা মামলার আসামি গ্রেফতার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে ২০১৬ সালে ২১শে ফেব্রুয়ারীতে বিএনপি নেতা আলমগীকে হত্যা করা হয়। সাবেক এমপি এইচএম ইব্রাহিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে আসামি করে ১৫ অক্টোবর নোয়াখালীর ৩নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুর জাহান বেগমের আদালতে মামলা দায়ের করা হয়। এর ধারাবাহিকতায় মামলার ২৭নং আসামী মোঃ আনোয়ার হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ আনোয়ার হোসেন (৫৫) ৩নং পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের (আগুনী বাড়ীর) মৃত আব্দুল মান্নান এর ছেলে ।

জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দিবাগত রাত ১.৩০ চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩নং পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের আগুনী বাড়ীর থেকে তাকে আটক করা হয়। সে চাটখিল থানা ৩নং পরকোট ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি এবং ৩নং পরকোট মুন্সির রাস্তা বাজারের সভাপতি ছিলো।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আলমগীর হত্যা মামলার আসামীকের গ্রেপ্তার করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK