1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মুঞ্জরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

বগুড়ার ধুনটে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ৮ জানুয়ারী ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর আমিনুল ইসলাম, সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ধুনট প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার প্রতিনিধি রফিকুল আলম।

এসময় ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রধান সমন্নয়ক কারিমুল হাসান লিখন, আমরা ধুনটবাসী ফাউন্ডেশনের সভাপতি আঁখিনুর জামান বকুল, রক্তদান সংগঠন লাল ভালোবাসার সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন নোমান সহ উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিকরাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK