1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪৭ লাখ টাকা জরিমানা

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় ৮টি ইটভাটাকে মোট ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ জানুয়ারি (মঙ্গলবার) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নকলা উপজেলার কুর্শাবাদাগৈড়ে মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দডেকির মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও’র মেসার্স চমক ব্রিকসসহ ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, ফায়ার সার্ভিস স্টেশন শেরপুরের ওয়ার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার এসআই সাদেকুর রহমান, এএসআই নূরল ইসলামসহ সেনা সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK