1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে তারুণ্যের জাতীয় ফুটবল উৎসবের সমাপনী 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১২৪ বার পঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার বিকালে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জমজমাট এ ফুটবল উৎসবে চাঁদপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শম্ভুপুর ফুটবল একাদশ। ফুটবল উৎসব এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।

এসময়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ঈমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য আনোয়ার হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি’র সাধারণ সম্পাদক জান্টু হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ হালিম, সদস্য জাবেদ হোসেন দিপু, মোঃ ফরিদ, ইব্রাহীম গাজী, তজুমদ্দিন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK