1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে কুপিয়ে বাকপ্র‍তিবন্ধী যুবতীকে হত্যা

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রাম থেকে ৬ জানুয়ারি (সোমবার) সকাল ১১টার দিকে সাদিয়া বেগম (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। নিহত সাদিয়া বেগম সদর উপজেলার সাহাব্দীচর গ্রামের জনৈক জামাদার মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর অন্যান্যদের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে রোববার রাতের কোনো এক সময়ে বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বসতবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার বাবা জামাদার মিয়ার খেতে ফেলে রেখে যায়।

এদিকে ৬ জানুয়ারি (সোমবার) সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে শেরপুর সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত সাদিয়া বেগমের লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। উপ-পরিদর্শক (এসআই) তারেক জানান, এ ঘটনার পর থেকে তার মা ছাড়া বাবা ও পরিবারের লোকজন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তবে সাদিয় বেগমের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK