1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধায় আর্মি ক্যাম্পে গরীব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত
বাংলাদেশ সেনাবাহিনী দেশের ও জনগণের কল্যাণে নানারকম জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করেন।
সোমবার ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে জেলার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এছাড়াও শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাগণ। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরূপ জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK