1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কমলনগরে ৩ ইটভাটাকে জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ তিনটি ইটভাটার ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দিনব্যাপী কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে অভিযান চালিয়ে ভাটাগুলোর জরিমানা করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস। অর্থদণ্ড প্রাপ্ত ইট ভাটাগুলোর মধ্যে সুমাইয়া ব্রিকসকে ২ লাখ টাকা, এলএমবি ব্রিকসকে ২ লাখ টাকা ও আল্লারদান ব্রিকসকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অবৈধ ইটভাটাগুলোর কাঁচামাল ও চিমনি ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, ইটভাটাগুলো অবৈধ ছিল। কাঠ পুড়িয়ে ইট তৈরি করতো। যা আইনত দন্ডনীয়। অভিযান চলিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কাঁচামাল ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK