1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়পুরে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখছে। গত শনিবার (৪ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের মেয়াজনের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাইশা আক্তার (১৪) স্থানীয় নাগের দিঘীরপাড় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

 

রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের মেয়াজন পাটোয়ারী বাড়ির মাসুদ পাটোয়ারীর মেয়ে। পারিবারিক সূত্র, মাইশা গত শুক্রবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায়। পরের দিন শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলাম জানান, মাইশা আক্তার মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে ছিলেন। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK