1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পেশাগত উন্নয়ন ও ভূয়া সাংবাদিকতা রোধে একক রেজিস্ট্রেশন নাম্বার ও প্রশিক্ষণের সুপারিশ: গণমাধ্যম সংস্কার কমিশন

জাফর সাদেক, (চট্টগ্রাম) স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ভুয়া সাংবাদিকতা বন্ধে একাধিক সুপারিশ উঠে এসেছে। বিশেষভাবে, সাংবাদিকদের জন্য একক রেজিস্ট্রেশন নাম্বার চালুর মাধ্যমে তাদের সরকারি পরিচিতি নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সভাপতিত্ব করেন। সভায় চট্টগ্রাম বিভাগের ৮টি জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা ভুয়া সাংবাদিকদের অপতৎপরতা বন্ধে এবং প্রকৃত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, ডিপ্লোমা চালু, এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের দাবি জানান।
সভায় সাংবাদিকরা উল্লেখ করেন, অনেক ভুয়া সাংবাদিক যানবাহনে ‘সাংবাদিক’ লেখা স্টিকার ব্যবহার করে অপরাধমূলক কাজ করছে। এটি বন্ধে একটি কার্যকর রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন তারা। একই সঙ্গে মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন এবং প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকতায় ডিপ্লোমা চালুর আহ্বান জানানো হয়।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, “সংবাদমাধ্যমের ন্যূনতম মান নিশ্চিত করতে সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করা জরুরি। একই সঙ্গে ভিন্নমতের বৈচিত্র্য আনতে একই মিডিয়া হাউসের একাধিক মাধ্যমে খবর প্রচারের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।”
কমিশন প্রধান আরও জানান, সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মতামত সংগ্রহের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কমিশনের ওয়েবসাইট (mrc.portal.gov.bd) খোলা থাকবে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা পেশ করা হবে।
গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ সভায় সভাপতিত্ব করেন। কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন। দৈনিক অনন্ত বাংলার স্টাফ রিপোর্টার জাফর সাদেক, চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK