1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ ও থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ঈমাম হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক একেএম মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, ডাঃ ফিরোজ সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন দিদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ হালিম, সদস্য জাবেদ হোসেন দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল মামুন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম গাজী, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শম্ভুপুর ফুটবল একাদশ বনাম সোনাপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK