1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার এক

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা পাহাড়ি গ্রাম খলচান্দা কোচপল্লীতে অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকা মূল্যের ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে থানা পুলিশ। একই সাথে ভারত থেকে মদ পাচারে জড়িত ওয়াসিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওয়াসিম একই উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

আজ রোববার (৫ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে খলচান্দা কোচপল্লী ‘আলোর ঘর’ স্কুলের সামনে থেকে মাদকের এ চালান জব্দ ও কারবারীকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদ আসে যে, খলচান্দা কোচপল্লী হয়ে ভারত থেকে চোরাই পথে মাদকের চালান আসবে। পরে রাতেই ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। রোববার ভোর সাড়ে চারটার দিকে চোরা চালানের একটি সিন্ডিকেট কার্টুনভর্তি ‘ওলড মনক’ ব্র্যান্ডের ১৮০ এমএল ৬০২ বোতল ও একই ব্র্যান্ডের ৩৭৫ এমএল ৪৮ বোতল মদ নিয়ে আসছিল। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বস্তাভর্তি মদের কার্টুন ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওয়াসিম নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ওয়াসিমসহ জড়িত অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, গ্রেফতারকৃতকে দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK