1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লংগদুতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিপ্লব ইসলাম, লংগদু রাংগামাটি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত
রাংগামাটি জেলার লংগদু উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুপুর  ১২ টায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদের মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালনে জাতীয়তাবাদী ছাত্রদল লংগদু উপজেলা শাখার আহবায়ক রায়হানুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব তানজির হোসেনের সঞ্চালনায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদের মাঠে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাংগামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আবু নাছির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,রাংগামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির সহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও ৭ টি ইউনিয়ন থেকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী বর্ণাঢ্য র‍্যালী ও মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হয়। সভা শেষে তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা ছাত্রদল। এসময় এযাবৎকালের সাবেক প্রতিষ্ঠাকালীন ছাত্রদলের সভাপতি  সাধারণ সম্পাদক এবং সাংগঠনিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ যে,লংগদু সরকারি মডেল  ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের কাওকেই দেখা যায়নি প্রোগ্রামে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK