1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদী সীমান্তে আদিবাসীদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

পৌষের তীব্র শীত ও ঘন কুয়াশায় কাহিল সীমান্ত জনপদে বসবাসরত গ্রামবাসীদের জনজীবন। ভারতের মেঘালয়ের হিমেল বাতাস  ও কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে গারো পাহাড়ী এলাকাগুলোতে। গরম কাপড়ের চাহিদা বাড়ছে এসব পাহাড়ি এলাকায়।

শীত বস্ত্রের অভাবে হত দরিদ্র জনগোষ্ঠীর আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অনেক কষ্টে দিনাপাত করছেন। আর শীতের কষ্ট লাঘব করতে শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে শীতের কম্বল। ৪ ই জানুয়ারি (শনিবার) বিকেলে সিংগাবরুনা ইউনিয়নের বাবেলা কোনা গ্রামের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে শ্রীবরদী উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে হতদরিদ্র জনগোষ্ঠীর শতাধিক আদিবাসীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহাম্মেদ আদিবাসীদের হাতে শীতের কম্বল তুলে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:নাহিদুল হক, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের একাংশের চেয়ারম্যান সুশীল নকরেক, সেক্রেটারী তরুন আদিবাসী নেতা শোভন দালবত, আদিবাসী নেত্রী পাপিয়া রিছিল, উপজেলা পরিষদের সিএ কামারুজ্জামান আবু সহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK