1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোণায় প্রথম আর্চ স্টিল ব্রিজের নির্মাণকাজ শুরু

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত
নেত্রকোণা জেলায় এই প্রথম মগড়া নদীর উপরে ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। নেত্রকোণা সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র জানান, জনগণের দাবির প্রেক্ষিতে নেত্রকোণা জেলা শহর সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯২ সালে মডেল থানার সামনে মগড়া নদীর উপর একটি বেইলী ব্রিজ নির্মাণ করা হয়। কালের পরিবর্তে বেইলী ব্রিজটি পুরনো হওয়ায় ব্রীজের বিভিন্ন স্থানে স্টিলের পাত ভেঙে গিয়ে অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে উঠে। প্রায়শই ঘটে ছোট বড় দুর্ঘটনা। সেই সাথে ব্রিজটি সরু হওয়ায় একদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অপরদিকে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে ভগ্ন ও জরাজীর্ণ বেইলী ব্রিজের স্থানে একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন মহল থেকে জোর দাবি করা হচ্ছে। জনগণের দাবির প্রেক্ষিতে নেত্রকোণা সড়ক বিভাগ বেইলী ব্রীজের স্থলে একটি দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজের নির্মাণের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের আহ্বাস করা হলে কনক্রিট এন্ড স্টিল টেকনোলজিস্ লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্রিজ নির্মাণের কাজ পায়। ব্রীজের দৈর্ঘ্য ৫৬ মিটার আর ফুটপাতসহ প্রস্থ ১১.৮০ মিটার। ব্রিজের বৈশিষ্ট্য হচ্ছে মগড়া নদীর দুপাশে দুটি পিলার থাকলেও মাঝে কোনো পিলার থাকবে না। আর্চ স্টিল ব্রিজটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আদলে তৈরি করা হবে। সারা বাংলাদেশে প্রথম ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত আর্চ স্টিল ব্রিজের পরই নেত্রকোণার এই দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজের নির্মাণ কাজ শুরু হচ্ছে।
নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন জানান, ইতিমধ্যে পুরোনো বেইলী ব্রিজ ভেঙে সেখানে আর্চ স্টিল ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে দুই বছরের মধ্যেই এই দৃষ্টিনন্দন ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে। ব্রিজটি নির্মিত হলে একদিকে জেলা শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ বহুলাংশে কমে আসবে।অপরদিকে সারা জেলার সাথে বিশেষ করে বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকান্ডের প্রসার ঘটবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK