1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে নাশকতার মামলায় আ.লীগ সম্পাদকসহ গ্রেফতার-৪

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পঠিত
 নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নাশকতার মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ আ.লীগ অঙ্গ সংগঠনের চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল হককে (৫২) গ্রেফতার করে পুলিশ।
এরআগে একই দিন ভোর সোয়া ৪টার দিকে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মো. আব্দুল করিম ও সঙ্গীয় পুলিশসহ প্রত্যেক আসামীদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা অন্যান্য হলেন- খালিয়াজুরী সদরের গোপাল দেবনাথের ছেলে ও উপজেলা ছাত্রলীগে যুগ্ন-আহ্বায়ক রাজেশ্বর দেবনাথ (৩২) ও দুলাল করের ছেলে উপজেলা ছাত্রলীগ কর্মী (২৬) এবং একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আওয়ামীলীগ কর্মী ও ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল হেকিম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার গত বছরের ২০ সেপ্টেম্বর মইনুল ইসলাম রিকন বাদী হয়ে খালিয়াজুরী থানায় ৪৮ জনের নাম উল্লেখ ও আরও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK