1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবীতে মানববন্ধন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত
নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের প্রাণ কেন্দ্র পৌরসভার সামনের সড়কে এ বিষয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজনে মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে নেত্রকোনা মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব শফিউল আলম চৌধুরী জুয়েল, কবি সোহরাব আকন্দ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন খান লেলিন, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম ও খায়রুল ইসলাম ফারাস প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর ৬ বছর পেরিয়ে গেলেও সরকারের নীতি নির্ধারক ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে অধ্যাবদি কলেজের জন্য কোন জায়গা নির্ধারণ করা হয়নি। ফলে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মিত না হওয়ায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে অপরদিকে কলেজটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, কলেজের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ সংকট দেখিয়ে বর্তমানে কলেজটি বাতিলের প্রক্রিয়া চলছে। বক্তারা প্রধান সড়কের পাশে নেত্রকোনা মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণ করে শিক্ষার অনুকুল পরিবেশ গড়ে তোলার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি জোর দাবী জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK