1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী বলেছেন ‘জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান’

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পঠিত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান।
শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।উপজেলা ডাকবাংলোতে এসময় তিনি পাঁচ শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এসময় জেলা উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়।
তিনি বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে।  সংস্কারের নামে নির্বাচন নিয়ে যদি সময় ক্ষেপন করা হয় এ বিষয়ে বিএনপি সোচ্চার রয়েছে। তবে জনগণকে সাথে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করা হবে। এখনো আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তবে জনগণকে সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। নেত্রকোনা সদর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। তাদের আমরা চিহ্নিত করতে চাই।
বিএনপির এই নেতা বলেন, দেশের দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন। বিএনপি খেটে খাওয়া মেহনতি অসহায় মানুষের জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের সাথে সংযোগের অংশ হিসেবে গ্রাম-গঞ্জে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এদিন বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষকে কম্বল দেওয়া হয়। এছাড়া পর্যায়ক্রমে জেলার সদর ও বারহাট্টা উপজেলার সবগুলো ইউনিয়নে কয়েক হাজার দুঃস্থ শীতার্তদের কম্বল দেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK