1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুরে বুরো বাংলাদেশ এনজিওর শীতবস্ত্র বিতরণ  

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। তখন খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্য প্রবাহের কনকনে শীত, ঘন কুয়াশা আর শীতল হাওয়া এই সব অসহায় মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব। এটি অন্যতম একটি ইবাদত ও বটে। এমন কনকনে শীতে অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানো চেয়ে আনন্দের আর কী হতে পারে। শীতার্ত মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসার মাধ্যমে রহনপুর এরিয়া ব্যুরো বাংলাদেশ এনজিওর রচিত করলো মানবিক সেতুবন্ধন। রহনপুর এরিয়া বুড়ো বাংলাদেশ এনজিও অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে তাদের জীবনে এনে দিল এক টুকরো সুখ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে রহনপুরে আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রহনপুর এরিয়া বুরো বাংলাদেশ এনজিও। বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাঈদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, বুরো বাংলাদেশ রহনপুরের এলাকা ব্যবস্থাপক ছানোয়ার হোসেন ।
এই শীতে শীতবস্ত্র পেয়ে খুশি এক বৃদ্ধা দেলু বেগম জানান এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বুরো বাংলাদেশের কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।
বুরো বাংলাদেশ রহনপুর এলাকা ব্যবস্থাপক ছানোয়ার হোসেন বলেন, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বুরো বাংলাদেশ এনজিও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK