1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আহসান হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়। রুহিয়া থানা ছাত্রদলের আয়োজনে দীর্ঘ ১৭ বছর পর এমন আনন্দঘন পরিবেশের মধ্যে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রুহিয়া থানা ছাত্রদল। বুধবার (০১ জানুয়ারি) বিকাল ৩টায় রুহিয়া ডাকবাংলো মাঠ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রুহিয়া থানার প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে শেষ হয়।
র‍্যালি শেষে রুহিয়া থানা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক কামাল কামু ও মিলনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ন সম্পাদক মকবুল হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক রেজওয়ানুল হক রেজু, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, রুহিয়া থানা কৃষকদলের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া থানা মহিলাদলের সভাপতি মোছা: রহিমা খাতুন, রুহিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক আপেল মাহমুদ, সাবেক থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাদ্দাম হোসেনসহ রুহিয়া থানার ৬টি ইউনিয়নের ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুহিয়া থানা জাসাস এর সাধারণ সম্পাদক আইডল খোকা খান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK