1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধায় বিচারপতির কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা চাওয়ায় যুবদলের নেতা গ্রেপ্তার

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার (৪০) কে বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে অভিযুক্ত ব্যক্তি মৃত মোগরব আলীর ছেলে এবং ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে ১ লা জানুয়ারী বুধবার বেলা আড়াইটার দিকে, যখন বিচারপতি খুরশিদ আলম সরকার তার বাসভবনের সামনে একাকী হাঁটছিলেন। এ সময় মো. আক্তারুজ্জামান উপস্থিত হয়ে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “বিচারপতির কাছে চাঁদা দাবির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রাসঙ্গিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতির নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।” উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট ২০২৪ তারিখে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন।
এ প্রসঙ্গে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, “বিএনপি একটি শান্তির দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুবদল ও স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। বিচারপতির নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK