1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মাঝে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে। বুধবার( ০১ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনির সভাপতিত্বে এ বই উৎসব অনুষ্ঠানে প্রধান ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্কুলের অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন বছরের নতুন বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দে উচ্ছ্বাসে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK