
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং বর্ণালী র্যালির আয়োজন করেছে রামপাল উপজেলা ছাত্রদল, বুধবার (১ই জানুয়ারি) সকালে ১০ ঘটিকায় রামপাল উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মসূচি পালন করেন। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পলায়ণে বাংলাদেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও এখন নেতাকর্মী ও দেশবাসীর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মনে করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বিগত ১৬ বছর যাবত এদেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মানুষের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য দেশবাসীর সহযোগিতার সমর্থন নিয়ে লড়াই সংগ্রাম করেছে মানুষের সেই অধিকারগুলো আমাদের পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করতে হবে। ফ্যাসিবাদকে হঠাতে ছাত্র জনতার আন্দোলনের জানরা শহীদ হয়েছে জীবন দিয়েছে এটাই ছিল তাদের প্রথম লক্ষ্য।
সুতরাং আমাদের সকল ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে, এবং এই রামপালের মাটিতে স্বৈরাচারের দোসরদের কোন স্থান দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক রামপাল উপজেলা বিএনপি মোঃ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক রামপাল উপজেলা বিএনপি শেখ শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল শামীম শেখ, মারুফ শেখ, জেলা ছাত্রদল নেতা তারেক আনাম, হেলাল মোড়ল, কচি শেখ, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা জিহাদ, সাবেক সাধারণ সম্পাদক বাইনতলা ইউনিয়ন ছাত্রদল শুভ, হাসিব, পেড়িখালি ইউনিয়ন ছাত্র নেতা জিসান,সিমুল, ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্র নেতা ইমন আশিক,গৌরম্ভা ইউনিয়ন ছাত্র নেতা মোনেয়েম তাহিদুল প্রমুখ।