1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পলাশবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে নেসকোর কার্যালয় ঘেড়াও

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পঠিত
নেসকো’র ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা- বন্ধ কর করতে হবে”এই শ্লোগান কে সমানে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক গ্রাহকদের নিকট  প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে পহেলা জানুয়ারী বুধবার বিকালে পলাশবাড়ীস্থ নেসকো কার্যালয় অফদা অফিস ঘেড়াও কর্মসূচী পালন করা হয়েছে।
পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবানে ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগীতায় এ ঘেড়াও কর্মসূচী সফল করতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকগণ ও সর্বসাধারণ ছাত্র জনতা অংশ গ্রহন করে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবী জানান।
এ কর্মসূচীকে ঘিরে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহন করে। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে ঘেড়া কর্মসূচীতে আন্দোলনকারীরা জানান, আগামীতে পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন করার চেষ্টা করা হলো আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।
এসময় বক্তব্য রাখেন পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত,পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক কমিটির অন্যতম সম্বনয়ক মিজানুর রহমান নিক্সন,নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,সিনিয়র যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু, যুবদল নেতা রায়হান সরকার,মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, সেচ পাম্প মালিক, বাবলু মিয়া,সালেক মিয়া, সাফি মিয়া,মোত্তালিব মিয়া,মামুন অর রশিদ,এনামুল ইসলাম, সিজু মিয়া,বওলা মিয়া,গৌতম চন্দ্রসহ স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্যরা।
এ ঘেড়াও কর্মসূচী চলাকালে আন্দোলন কারিদের নিকট প্রিপেইড মিটার স্থাপন করা হবে না মর্মে অঙ্গিকার করেন পলাশবাড়ীর নেসকো’র আবাসিক প্রকৌশলী হারুন অর রশিদ । নেসকোর আবাসিক প্রকৌশলীর এমন আশ্বাসের পরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK